শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়বাংলাদেশ ভিক্ষুকের দেশ নয় : জয়

বাংলাদেশ ভিক্ষুকের দেশ নয় : জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় বলেছেন, দেশ আমাদের, এখানে আমরা কি করছি সেটাই বড় কথা। বিশ্বব্যাংক কি বলল সেটা বিষয় না। গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত হাইটেক আইটি পার্কে বিশ্বব্যাংকের সহায়তা দেওয়া প্রসঙ্গে মঙ্গবার বিকেলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।জয় বলেন, বিশ্বব্যাংক আমাদের ঋণ দেয়। তাদের অভ্যাস ঋণ দিয়ে শর্ত জুড়ে দেওয়া। আমরা তা শোধ করি। বাংলাদেশ ভিক্ষুকের দেশ নয়। বাংলাদেশ অনেক এগিয়েছে। জয় আরও বলেন, বিশ্বব্যাংক টাকা না দিলে, না দেবে। আমরা নিজেরাই টাকা জোগাড় করে নেবো। তারা যদি টাকা দেয় দেবে কিন্তু কাজ হবে আমাদের মতো করে।

আরও পড়ুন

সর্বশেষ