রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়ব্যাংক লুট: ম্যানেজার ও ক্যাশিয়ার বরখাস্ত

ব্যাংক লুট: ম্যানেজার ও ক্যাশিয়ার বরখাস্ত

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বগুড়ার আদমদীঘিতে সোনালী ব্যাংক লুটের ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ক্যাশিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে তাদের বরখাস্ত করা হয়। ব্যবস্থাপকের স্থলে নতুন একজনকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব দায়িত্ব দেয়া হয়েছে।
সোনালী ব্যাংকের বগুড়া অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) তৈয়মুর রহমান সোমবার সন্ধ্যায় আদমদীঘি শাখার ওই দুই কর্মকর্তাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাংকটির ওই শাখায় ভারপ্রাপ্ত ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সোনাতলা শাখার নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসনেকে। সোমবার সকাল থেকেই তিনি দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

সর্বশেষ