রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়নির্বাচন-পরবর্তী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা: সাত দিনের মধ্যে গেজেট প্রকাশ করতে নির্দেশ...

নির্বাচন-পরবর্তী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা: সাত দিনের মধ্যে গেজেট প্রকাশ করতে নির্দেশ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নির্বাচন-পরবর্তী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতায় গঠিত বিচার বিভাগীয় কমিশনের প্রতিবেদন সাত দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশ করতে স্বরাষ্ট্রসচিবের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন গত ২ ফেব্রুয়ারির মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ওই কমিশনের প্রতিবেদন জনসমক্ষে কেন প্রকাশ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছিল।

২০০১ সালে নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ২০০৯ সালে হাইকোর্টে রিট করা হয়। প্রাথমিক শুনানি শেষে ওই বছরের মে মাসে রুল জারি করেন আদালত। চূড়ান্ত শুনানি শেষে ওই বছরের ৬ মে হাইকোর্ট রায় দেন। রায়ে দুই মাসের মধ্যে তদন্ত কমিশন গঠন করতে নির্দেশ দেওয়া হয়। এরপর অবসরপ্রাপ্ত বিচারক শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে তিন সদস্যের কমিশন গঠন করা হয়। ২০১১ সালে কমিশন তদন্ত প্রতিবেদন জমা দেয়।

আরও পড়ুন

সর্বশেষ