রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়নির্বাচনে না গিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি আমরা: খালেদা

নির্বাচনে না গিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি আমরা: খালেদা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এ অবৈধ সরকার ১৫৩টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তাই আওয়ামী লীগকে নির্বাচিত বলা যাবে না। ভোটারবিহীন নির্বাচনে তারা নিজেদের নির্বাচিত দাবি করছে। নির্বাচনে না গিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি আমরা। রোববার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের এ অবৈধ সরকার একের পর এক মানুষ হত্যা করে চলেছে। এর জাবাব তাদের দিতে হবে। শুধু আমরাই বলি না, সারা দুনিয়া বলেছে বাংলাদেশে কোনো মানবাধিকার নেই। তাদের সন্ত্রাসের কারণে কেউ নিরাপদে থাকতে পারছে না।

তিনি বলেন, বহু খুন ও গুম হচ্ছে। সাংবাদিকদের হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধরা হচ্ছে না। কিন্তু বিরোধী দলের (বিএনপি) নেতাদের গ্রেফতার করা হচ্ছে। কারণ তারা আইন ও গণতন্ত্রের কথা বলে।

আরও পড়ুন

সর্বশেষ