ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং ১৫ মার্চ অনুষ্ঠিতব্য ভোলা সদর উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে আগামীকাল সোমবার ভোলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।
হরতালের বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ফারুক মিয়া। তিনি বলেন, ভোলা সদর উপজেলা নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় প্রার্থীর ইন্ধনে পুলিশ বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করছে।
তিনি আরো বলেন, অবিলম্বে গ্রেপ্তারকৃত বিএনপি নেতা-কর্মীদের মুক্তি এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপজেলা নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।




