স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দরকার ছিল অনেক আত্মবিশ্বাস। দেশের মাটিতে পেয়ে গিয়েছিল শক্তিশালী প্রতিপক্ষদের। কিন্তু তাদের সঙ্গে পেরে উঠল না মুশফিকুর রহিমেরা। শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে এশিয়া কাপেও জয়হীন থাকল তারা। বৃহস্পতিবার এশীয় লড়াইয়ের শেষ ম্যাচে লঙ্কানদের কাছে তিন উইকেটে হেরেছে স্বাগতিকরা।
বাংলাদেশ: ২০৪/৯ (৫০ ওভার)
শ্রীলঙ্কা: ২০৮/৭ (৪৯ ওভার)
ফল: শ্রীলঙ্কা জয়ী তিন উইকেটে
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২০৪ রান করে বাংলাদেশ। জবাবে ৪৯ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে নেমে আল-আমিন হোসেনের চমৎকার বোলিংয়ে ৮ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। প্রথম ওভারের দ্বিতীয় বলে কৌশল পেরেরাকে এনামুলের ক্যাচে পরিণত করার পর তৃতীয় ওভারে কুমার সাঙ্গাকারাকে নাসিরের ক্যাচে পরিণত করেন আল-আমিন। রুবেল হোসেনের করা দ্বিতীয় ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ফিল্ডিংয়ে রান-আউট হয়ে বিদায় নেন মাহেলা জয়াবর্ধনে।
থিসারা পেরেরার সঙ্গে ৩৬ রানের আরেকচি উপহার দিয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে আসেন ততক্ষণে অর্ধশতক পেয়ে যাওয়া ম্যাথিউস। পেরেরাকে সরাসরি থ্রোয়ে রান-আউট করে আশা জাগান রুবেল। তবে ম্যাথিউসের অপরাজিত ৭৪ রানের সুবাদে ১ ওভার বাকি থাকতেই দলকে জয় এনে দেয়। তার ১০৩ বলের অধিনায়কোচিত ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছক্কা।
এর আগে ইমরুল কায়েসের চোটের কারণে দলে ফেরা শামসুর রহমানের সঙ্গে এনামুল হকের ৭৪ রানের উদ্বোধনী জুটি বাংলাদেশকে ভালো সূচনা এনে দিয়েছিল। তবে পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সংগ্রহ খুব একটা বড় হয়নি স্বাগতিকদের।
১৯তম ওভারে অজন্তা মেন্ডিস শামসুর ও মুমিনুল হককে ফিরিয়ে স্বাগতিকদের বড় একটা ধাক্কা দেন। এলবিডব্লিউর ফাঁদে পড়েন শামসুর। ভুল লাইনে খেলতে গিয়ে নিচু হওয়া একটি বলে বোল্ড হয়ে যান মুমিনুল। এরপর চতুরঙ্গ ডি সিলভা অধিনায়ক মুশফিকুর রহিম ও আশনা প্রিয়াঞ্জন এনামুল হক ও সাকিব আল হাসানকে ফিরিয়ে দিলে চাপে পড়ে বাংলাদেশ। এলবিডব্লিউর ফাঁদে পড়েন মুশফিক। এনামুল আর সাকিব সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন।
৭৪/০ থেকে ১১৯/৫ এ পরিণত হওয়া দলকে টেনে তোলার চেষ্টা করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও নাসির হোসেন। কিন্তু তাদের ধীর গতির ব্যাটিং দলকে ভালো অবস্থানে নেয়ার জন্য যথেষ্ট ছিল না। ৩৬ থেকে ৪০ ওভারে ব্যাটিং পাওয়ার প্লেতে অর্থাৎ মাত্র ১৮ রান যোগ করেন এই দু’জনে। ৫৫ রানের জুটি গড়ে সুরঙ্গা লাকমলের বলে বোল্ড হয়ে যান মাহমুদুল্লাহ। পরের ওভারে ফিরে নাসিরকেও বিদায় করেন লাকমল। শেষ ওভারে জিয়াউর রহমান ও রুবেল হোসেনকে পরপর দুই বলে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান থিসারা পেরেরা। তার হ্যাটট্রিক ঠেকিয়ে দেন এগারো নম্বর ব্যাটসম্যান আল-আমিন হোসেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২০৪/৯ (এনামুল ৪৯, শামসুর ৩৯, মুমিনুল ১, মুশফিক ৪, সাকিব, নাসির ৩০, মাহমুদুল্লাহ ৩০, জিয়া ১২, আরাফাত ২*, রুবেল ০, আল-আমিন ০*; প্রিয়াঞ্জন ২/১১, থিসারা ২/২৯, লাকমল ২/৩২, মেন্ডিস ২/৫৫, চতুরঙ্গ ১/৩৩)
শ্রীলঙ্কা: ৪৯ ওভারে ২০৮/৭ (কৌশল ০, থিরিমান্নে ৩৩, সাঙ্গাকারা ২, জয়াবর্ধনে ০, ম্যাথিউস ৭৪*, চতুরঙ্গ ৪৪, থিসারা ১৫, সেনানায়েকে ৭*; আল-আমিন ২/৪২, মাহমুদুল্লাহ ১/৩০, জিয়া ১/৩৪, সানি ১/৪৬)




