রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সরকার দলীয় সন্ত্রাসীরা কেন্দ্র দখলের তান্ডব চালাচ্ছে’

সরকার দলীয় সন্ত্রাসীরা কেন্দ্র দখলের তান্ডব চালাচ্ছে’

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সরকারের উপর মহল থেকে উপজেলা নির্বাচনে পুলিশ ও গণমাধ্যমকে নীরব এবং নির্লিপ্ত থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকাল ১১টায় নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় সারাদেশে সরকার দলীয় সন্ত্রাসীরা কেন্দ্র দখলের তাণ্ডব চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, আমাদের কাছে খবর আছে, উপরমহল থেকে পুলিশ ও গণমাধ্যমকে নীরব থাকার জন্য বলা হয়েছে। গভীর চক্রান্তের মাধ্যমে ফলাফল একদিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, সরকার একদিকে যেমন শাসনযন্ত্রকে ব্যবহার করছে, অন্যদিকে দলীয় সন্ত্রসীদের দ্বারা কেন্দ্র দখলের তাণ্ডব চালাচ্ছে। তিনি বলেন, সরকার প্রথম দফা নির্বাচনের ফলাফলে হতভম্ব হয়ে দ্বিতীয় দফার ফলাফল নিজেদের অনুকুলে নিতে এমন কোন কাজ নাই যা করছে  না। নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন কমিশনকে বিভিন্ন সময়ে সার্বিক পরিস্থিতি তুলে ধরে বারবার চিঠি দেয়া হলেও কোন কার্যকর পদক্ষেপ তারা নেয় নি। বরং নিজেদের চাকরির ভয়ে সাংবিধানিক সত্ত্বা বিসর্জন দিয়ে সকারের আজ্ঞাবাহী হিসেবে কাজ করছে।

আরও পড়ুন

সর্বশেষ