শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়নতুন সরকার দায়িত্বভার নেয়ার পর থেকে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে : প্রধানমন্ত্রী

নতুন সরকার দায়িত্বভার নেয়ার পর থেকে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে : প্রধানমন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,কঠোর হস্তে সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করায় বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৭ এর সাংসদ হাজী মো. সেলিমের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংসদে প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা বলেন, যেসব দেশ বিনিয়োগ করতে চায় তাদের সবার সঙ্গে সুসম্পর্ক রয়েছে বাংলাদেশের। নির্বাচনকে কেন্দ্র করে যেসব শিল্প করাখানায় নাশকতা হয়েছে সেসব ক্ষেত্রে ব্যাংক ঋণে সুদের হার কমানোর পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, নতুন সরকার দায়িত্বভার নেয়ার পর থেকে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে ও রপ্তানিও বেড়েছে। সরকার বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকার গঠন করার পর কঠোর হস্তে সব কিছু দমন করে মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা ও আস্থা ফিরিয়ে এনেছি তার প্রভাব আন্তর্জাতিক পর্যায়েও পড়েছে। আমাদের প্রতিবেশি দেশসমূহ ও আন্তর্জাতিক পর্যায়ে এর একটি ভালো প্রভাব আমরা দেখতে পাচ্ছি। যার ফলে আমাদের রপ্তানি আরো বৃদ্ধি পাবে। আর আমাদের প্রবৃদ্ধি যদিও ৬.৫ ভাগ বলেছি হয় তো এর থেকে বেশিও আমরা পেতে পারি।’ এ সময় বেকারত্ব দূরীকরণে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা।

পরে নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সময়ে শিল্প কারখানায় নাশকতায় ক্ষতিগ্রস্তদের ব্যাংক ঋণ যৌক্তিক পর্যায়ে রাখতে পদক্ষেপ নিয়েছে সরকার।

শেখ হাসিনা আরো বলেন, ইতিমধ্যেই কিন্তু পদক্ষেপ নেয়া হয়েছে এবং ব্যাংক ঋণের সুদের হার যৌক্তিক পর্যায়ে থাকে তার জন্য ইতিমধ্যে আমাদের অর্থমন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সে ব্যাপরে পদক্ষেপ নিচ্ছে। যাতে একটি যৌক্তিক থাকে ও বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়ত বেসরকারি ব্যাংকগুলোর ওপর এখন মনিটোরিং করছে। যাতে করে অযৌক্তিকভাবে কোনো সুদ বাড়ানো না যায়।

আরও পড়ুন

সর্বশেষ