শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়ইউক্রেনে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে ২১ জন নিহত

ইউক্রেনে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে ২১ জন নিহত

ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারো নতুন করে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দ্বিতীয় দফায় এই দাঙ্গায় অন্তত ২১ জন নিহত হবার খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম অবশ্য বলছে, নিহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে পুলিশের সদস্যও রয়েছে। ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, ‘মঙ্গলবার থেকে চলা সংঘর্ষে ৭৫ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৫৭১ জন।’ এদিকে বিক্ষোভকারীদের দাবি শুধুমাত্র বৃহস্পতিবারের সংঘর্ষে দেশটিতে নিহতের সংখ্যা শতাধিক।
এদিকে কিয়েভে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সাথে ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বৈঠক করেছেন।নিরাপত্তার কারণে বৈঠকের স্থান পরিবর্তন করে, প্রেসিডেন্ট প্রাসাদে বৈঠক করছেন তারা। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রাসাদের আশেপাশেই বন্দুকের গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে।
ইউক্রেন রক্তাক্ত, নিহত শতাধিকইউক্রেনের রাজধানী কিয়েভে দুই দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের দুইদিন পর বিরোধী নেতাদের সাথে শান্তি চুক্তি করার ব্যাপারে বুধবার একমত হয়েছিলেন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ।
কিয়েভের হোটেল ইউক্রেনে সাধারণত বিদেশী সাংবাদিকরা এসে থাকেন। কিন্তু সেই এলাকাতেই পাঁচটি মৃতদেহ দেখা গেছে বলে বিবিসি-র প্রতিবেদনে বলা হয়েছে।
ব্রাসেলসে ইউক্রেইন পরিস্থিতি নিয়ে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে দেশটিতে চলমান সহিংসতায় হতাশা প্রকাশ করেন মন্ত্রীরা। সাজা হিসাবে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেন তারা।
দায়ী ব্যক্তিদের ওপর জরুরি ভিত্তিতে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পত্তি জব্দের পদক্ষেপ নিতে রাজি হয়েছেন ইইউ নেতারা। এছাড়া, দেশীয়ভাবে দমনপীড়নের জন্য ব্যবহার হয় এমন হাতিয়ারের রপ্তানি লাইসেন্সও স্থগিত করতে তারা একমত হন।
আরও পড়ুন

সর্বশেষ