শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদখেলার সময়তিন লাখ জরিমানা ও তিন ম্যাচ নিষিদ্ধ সাকিব

তিন লাখ জরিমানা ও তিন ম্যাচ নিষিদ্ধ সাকিব

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

বিসিবির আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে শাস্তি পেলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সরাসরি সম্প্রচারকৃত ক্যামেরার সামনে কিছুটা অশোভন অঙ্গভঙ্গি করেছিলেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় এনিয়ে সাকিবকে তলব করে ক্রিকেট বোর্ড। সেখানে এই কর্মকাণ্ডের জন্য দোষ স্বীকার করেছেন এবং দায় নিয়েছেন। সব শেষে অনুশোচনাও করেছেন। কর্মকাণ্ডের বিচার বিশ্লেষণ করে বোর্ডের পরিচালন কমিটি সাকিবকে আগামী তিনটি ওয়ানডেত নিষিদ্ধ ও তিন লাখ টাকা জরিমানা করেছে।

বিসিবির ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান নিজাম উদ্দিন চৌধুরী বলেন,‘এই ঘটনায় অনুশোচনা করেছে সাকিব। খেলোয়াড়সুলভ আচরণ হয়নি এটাও স্বীকার করেছে সে। আমরা তাকে বলেছি এমন আচরণ অগ্রহণযোগ্য ছিল।’

নিষেধাজ্ঞা অনুযায়ী বাঁহাতি অলরাউন্ডারকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ খেলতে হবে মুশফিকদের। এছাড়া ২৬ ফেব্রুয়ারি ভারত ও ১ মার্চ আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে তাকে পাবে না গতবারের ফাইনালিস্টরা।

আরও পড়ুন

সর্বশেষ