ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
উপজেলা পরিষদ নির্বাচনে ভোট জালিয়াতির প্রতিবাদে ছয় জেলার নয় উপজেলায় আগামীকাল (বৃহস্পতিবার) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বুধবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ হরতালের তথ্য জানান।
রিজভী বলেন, এসব উপজেলায় আওয়ামী লীগের ‘ক্যাডাররা’ ভোটকেন্দ্র দখল করে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেয়।এর প্রতিবাদে স্থানীয়ভাবে ৯টি উপজেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।
যেসব উপজেলায় হরতালের ডাক দেয়া হয়েছে সেগুলো হলো- মেহেরপুর সদর, ঝিনাইদহের সদর ও শৈলাকুপা, বগুড়ার সোনাতলা, বরিশালের বাকেরগঞ্জ ও গৌরনদী, পাবনার সুজানগর ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা এবং কিশোরগঞ্জের বাজিতপুর।
বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের লোকজন ভোটকেন্দ্র দখল করেছে অভিযোগ করে রুহুল কবির বলেন, এখনো আমরা সব তথ্য পাইনি। স্থানীয়ভাবে যেসব উপজেলা থেকে খবর আসছে, তাতে বুঝা যাচ্ছে যে ক্ষমতাসীন দল ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনে উৎসাহিত হয়ে উপজেলা নির্বাচনও একতরফাভাবে করছে। বিভিন্ন উপজেলায় কেন্দ্র দখলের নমুনা তার প্রমাণ। ৫ জানুয়ারি নির্বাচনে যে কলঙ্কের তিলক এই সরকার নিজেদের কপালে লেপন করেছে সেই ধারাই উপজেলা নির্বাচনেও তারা অব্যাহত রেখেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম এবং আসাদুল করীম শাহিন প্রমুখ।