শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়আ.লীগ ২৫ বিএনপি ৩৪ এবং জামায়াত ৮ অন্যান্য ৭

আ.লীগ ২৫ বিএনপি ৩৪ এবং জামায়াত ৮ অন্যান্য ৭

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সারাদেশে আজ ৯৭টি উপজেলায় অনুষ্ঠিত নির্বাচন শেষে এখন চলছে ভোটগণনা। এ পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা যায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে ২৫টিতে বিএনপি সমার্থিত প্রার্থী ৩৪টিতে এবং জামায়াত সমর্থিত প্রার্থী ৮টিতে এবং ৭টি স্বতন্ত্র সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল বাছির ও গোয়াইনঘাটে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল হাকিম এবং জৈন্তাপুরে জামায়াত সমর্থিত প্রার্থী জয়নাল আবেদীন বিজয়ী হয়েছেন।
কিশোরগঞ্জ: বাজিতপুরে আওয়ামী লীগের ছারোয়ার আলম, নিকলীতে আওয়ামী লীগের কারার সাইফুল ইসলাম বিজয়ী হয়েছেন।
শরীয়তপুর: ডামুড্যায় জাজিরায় আওয়ামী লীগের মোবারক আলী এবং ভেদেরগঞ্জে বিএনপি সমার্থিত প্রার্থী আনোয়ার হোসেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, জাজিরায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোবারক আলী জয় লাভ করেছেন।
খুলনা: কয়রায় জামায়াতের তমিজউদ্দিন।
খাগড়াছড়ি: সদর উপজেলায় ইউপিডিএফ প্রার্থী চঞ্চুমনি চাকমা। রামগড় উপজেলায় বিএনপির শহিদুল ইসলাম ভুইয়া।মানিকছড়ি ‍উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ম্রাগ্য মারমা বিজয়ী হয়েছেন।
দিনাজপুর: খানসামায় বিএনপির শহীদুজ্জামান শাহ, কাহারোলে বিএনপি সমার্থিত প্রার্থী মামুনুর রশীদ বিজয়ী হয়েছেন।
মাগুরা: শ্রীপুর উপজেলার বিএনপি সমর্থিত প্রার্থী বদরুল আলম বিজয়ী হয়েছেন
মানিকগঞ্জ: দৌলতপুর উপজেলার বিএনপির তোজাম্মেল হক তোজা এবং শিবলয় উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আলী আকবর বিজয়ী হয়েছেন
ঝিনাইদহ:  জেলার শৈলকুপা উপজেলায় আওয়ামী লীগের শিকদার মোবারক হোসেন বিজয়ী হয়েছেন।
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় বিএনপি প্রার্থী তৌহিদুল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলায় বিএনপি সমার্থিত প্রার্থী জাকির হোসেন বিজয়ী হয়েছেন।
খুলনা: দিঘলিয়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রাথী খান নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন।
যশোর: অভয়নগর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক মোল্লা বিজয়ী হয়েছেন।
মাদারিপুর: কালকিনি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তৌফিকুজ্জামান বিজয়ী হয়েছেন।
মেহেরপুর: জেলার সদর উপজেলায় বিএনপি  সমর্থিত প্রার্থী মারুফ আহমেদ বিজন বিজয়ী হয়েছেন।
জামালপুর: জেলার ষরিড়াবাড়ী উপজেলায় বিএনপি সমার্থিত প্রার্থী ফরিদুল কবির বিজয়ী হয়েছেন।
চট্রগ্রাম: জেলার মীরসারাই উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল আমিন বিজয়ী হয়েছন।
ভোলা: জেলার লালমোহন উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত গিয়াসউদ্দিন বিজয়ী হয়েছেন।
রাজবাড়ী: পাংশা উপজেলায় আওয়ালী লীগের ফরিদ হাসান বিজয়ী হয়েছেন।
পাবনা: জেলার আটঘরিয়া উপজেলায় জামায়াতের সিরাজুল ইসলাম বিজয়ী হয়েছেন।
বগুড়া: জেলার দুপচাচিয়া উপজেলায় জামায়াতের আব্দুল গনি মণ্ডল,জেলার সারিয়াকান্দিতে বিএনপির মাসুদার রহমান, ধুনটে বিএনপির তৌহিদুল আলম মামুন বিজয়ী হয়েছেন, নন্দিগ্রামে জামায়াতের নুরুল ইসলাম মণ্ডল, শেরপুরে জামায়াতের দবিবুর রহমান বিজয়ী হয়েছেন।
হবিগঞ্জ: আওয়ামী লীগের বাহুবলের আবদুল হাই, মাধবপুরে বিএনপির সৈয়দ মোহাম্মদ শাজাহান বিজয়ী হয়েছেন।
রংপুর: জেলার পাড়াগঞ্জ উপজেলার স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান লিটন, মিঠাপুকুরে জামায়াতের গোলাম রব্বানী বিজয়ী হয়েছেন।
নরসিংদী; জেলার পলাশে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন বিজয়ী হয়েছেন।
সুনামগঞ্জ: জেলার আওয়ামী লীগের দক্ষিণ সুনামগঞ্জে আবুল কালাম,
নীলফামারী: জেলার সৈয়দপুরে আওয়ামী লীগের জুবায়দুল হক সরকার ।জলঢাকায় জামায়াতের আলহাজ সৈয়দ আলী বিজয়ী হয়েছেন
রাজশাহী: জেলার মোহনপুরে বিএনপি সমর্থিত প্রার্থী অধ্যাপক আবদুস বিজয়ী হয়েছেন
কুড়িগ্রাম: জেলার ফুলবাড়ীতে বিএনপি সমর্থিত মো. নজির হোসেন বিজয়ী হয়েছেন।
দেশের চতুর্থ এই উপজেলা পরিষদ নির্বাচন এবার ছয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে। বুধবার প্রথম ধাপে ৯৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চট্রগ্রামের হাটহাজারী উপজেলায় ঘোষিত সাতটি কেন্দ্রের ফলাফলে দেখা যায় যে, বিএনপি প্রার্থী এগিয়ে রয়েছেন এবং আওয়ামী লীগ প্রার্থী দ্বিতীয় পর্যায়ে রয়েছেন।
খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১২৪১১ ভোট পেয়ে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী কংচাইরী মারমা (প্রতীক: দোয়াত-কলম) এগিয়ে রয়েছেন।
৩৪টি কেন্দ্রের মধ্যে ২৪টির ভোটগণনা শেষে এ তথ্য জানা গেছে।
তার নিকট প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. শানে আলম (প্রতীক: আনারস) পেয়েছেন ৬৮৫৫ ভোট।
ভোলার লালমোহন উপজেলার ৬৪ টির মধ্যে দুটি কেন্দ্রের বেসরকারি ফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গিয়াসউদ্দিন ৪ হাজার ৭৮৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম বিএনপির বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান পেয়েছেন ৭২ ভোট। এই উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী পেয়েছেন ৭০।
গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চারটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি-সমর্থিত প্রার্থী আজিজুর রহমান দুই হাজার ৫০৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম আওয়ামী লীগ-সমর্থিত মোতাহার হোসেন মোল্লা পেয়েছেন এক হাজার ৯১ ভোট। আর আওয়ামী লীগের বিদ্রোহী রুহুল আমিন পেয়েছেন ২৯ ভোট। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় অনুষ্ঠিত বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ৫৫ কেন্দ্রের মধ্যে ৩৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

এতে ১৯ দল সমর্থিত প্রার্থী জামায়াত নেতা মো. আব্দুল গণি মন্ডল (আনারস) এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৫০ হাজার ৫৮৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শ্রী কল্যাণ প্রসাদ পোদ্দার (কাপ-পিরিচ) পেয়েছেন ১৬ হাজার ৬৬২ ভোট।
৯৭টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে মোট এক হাজার ২৭৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪৩২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫১৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩২৯ জন রয়েছেন।
নির্বাচনে মোট ভোটার এক কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ১৭২ জন। এর মধ্যে পুরুষ ৮১ লাখ ৯১ হাজার ৫৩৭ এবং নারী ৮২ লাখ ৮৬ হাজার ৬৩৫ জন। ভোটকেন্দ্র ছয় হাজার ৯৯৫টি এবং ভোটকক্ষ ৪৩ হাজার ২৯০টি।
জাতীয় নির্বাচন বর্জনকারী দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সমর্থিত প্রার্থীদের অংশগ্রহণে এ নির্বাচন নিয়ে জনমনেও রয়েছে অনেক কৌতূহল।
১৯ বছর পর ২০০৯ সালের ২২ জানুয়ারি উপজেলা পরিষদের তৃতীয় নির্বাচন হয়। আইন অনুসারে প্রথম বৈঠকের দিন থেকে পরবর্তী পাঁচ বছর হচ্ছে উপজেলা পরিষদের মেয়াদ। এ মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ