ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
যশোরের চৌগাছায় স্কুল শিক্ষার্থীদের পিকনিকের বাস পুকুরে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছে। শনিবার রাতে চৌগাছার ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা জানান।
তিনি জানান, বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে মেহেরপুরের মুজিবনগরে পিকনিকে যায়। ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঝাউতলা ইটভাটার কাছে মাটিবাহী ট্রাককে পাশ কাটাতে গিয়ে বাসটি পাশের পুকুরে গিয়ে পড়ে।




