ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাজধানীর বাড্ডায় মুন্সিবাড়ি এলাকায় শনিবার একটি ভবনের দেয়াল ধসে ৫ জন নির্মাণ শ্রমিক মারা গেছেন। নির্মাণাধীন ওই ভবনটিতে তারা কাজ করছিল। ভবনটি হাসপাতাল নির্মাণের জন্য তৈরি করা হচ্ছিল। নিহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




