বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
ভারতের জাতীয় নির্বাচন যতোই ঘনিয়ে আসছে, ভক্তদের অদ্ভুত কর্মকাণ্ড ততোই বেড়ে চলেছে। কয়েকদিন আগেই ভারতের রাজনৈতিক দল বিজেপির প্রার্থী নরেন্দ্র মোদীর সমর্থনে নগ্ন হয়েছিলেন মেঘনা প্যাটেল। এবার কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধির সমর্থনে নগ্ন হলেন অভিনেত্রী তানিশা সিং। এ বিষয়ে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে মিড ডে।
সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ ছবিগুলো পোস্ট করেছেন তানিশা। এর একটিতে তিনি তার বুকের রাহুল গান্ধির ছবি লাগিয়ে রেখেছেন। ছবিটিতে তিনি লিখেছেন, আমার ভালোবাসা, আমার কিউটি ছবি….. কংগ্রেসকে ভোট দিন।
অন্য আরেকটি ছবিতে তার দেহে শুধু কংগ্রেসের পতাকাই শোভা পাচ্ছে। যা দিয়ে তিনি তার দেহ ঢেকে রেখেছেন।
মিডিয়ার দৃষ্টি আকর্ষণে তানিশার এটা প্রথম প্রচেষ্টা নয়। কিছুদিন আগে তিনি লেডি গাগার অনুসরণে ছাগলের মাংসের তৈরি পোশাক পরেছিলেন।




