শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়চলন্তবাসে ধর্ষণ মামলা: ২ জনের যাবজ্জীবন

চলন্তবাসে ধর্ষণ মামলা: ২ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জে চলন্তবাসে গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার রায়ে দুই আসামি চালক দিপু মিয়া ও হেলপার আবুল কাসেমকে যাবজ্জীবন কারাদ- ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ এ কে এম মোস্তফা দেওয়ান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার দুই আসামি শুভযাত্রা পরিবহনের চালক দিপু মিয়া ও হেলপার আবুল কাসেমকে আদালতে হাজির করা হয়। উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ জানুয়ারি ঢাকা-আরিচা মহাসড়কে শুভযাত্রা পরিবহনের বাসে এই ধর্ষণের ঘটনা ঘটে।

সাভারের কর্মস্থল থেকে গ্রামের বাড়ি রাজবাড়ি যাওয়ার পথে চলন্তবাসে ওই গার্মেন্টস কর্মীকে ধর্ষণের ঘটনায় বাসের চালক দিপু মিয়া ও হেলপার কাসেমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে আদালত মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য করেন।

আরও পড়ুন

সর্বশেষ