মোবাইল ও ডিজিটাল ব্যাংকিং (এনক্যাশ) চালু করার লক্ষ্যে আজ বুধবার ১২ই ফেব্রুয়ারী এনআরবি গ্লোবাল ব্যাংক লিঃ , বাংলা ফোন লিঃ ও কমলিংক ইনফোটেক এর মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এনক্যাশ নামের এ মোবাইল ও ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে এনআরবি গ্লোবাল ব্যাংকের গ্রাহকরা ব্যাংকে না এসেও যে কোন স্থান থেকে মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাঠানো, ঋণগ্রহন ও পরিশোধসহ সব ধরণের ব্যাংকিং সেবা গ্রহন করতে পারবেন।
এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান জনাব নিজাম চৌধুরী এর উপস্থিতিতে উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আবদুল কুদ্দুস ও বাংলা ফোন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আমজাদ হোসেন খান। অন্যান্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আর কিউ এম ফোরকান, এসইভিপি কাজী মশিউর রহমান জিহাদ, কোম্পানী সচিব জনাব জে কিউ এম হাবিবুল্লাহ, কমলিংক ইনফোটেক এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব ফরিদ উদ্দিন আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
নতুন প্রজন্মের ব্যংাকিং সেবা প্রদানের লক্ষ্যে এনআরবি গ্লেবাল ব্যাংক এর মোবাইল ব্যাংকিং (এনক্যাশ) এ থাকবে সর্বাধুনিক প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা। এতে ব্যবহ্রত FBI Certified Finger Print, Scanner& Voice Recognition প্রযুক্তি মোবাইল ব্যাংকিং এ লেনদেনের ক্ষেত্রে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে। এনক্যাশ গ্রাহকরা মোবাইল ফোন ছাড়াও ইন্টারনেট, স্মার্ট ফোন ও ট্যাবলেট পিসি থেকে নিজ অ্যাকাউন্টে লগ ইন করেও লেনদেন সমপন্ন করতে পারবেন। লেনদেন সম্পন্ন হলে গ্রাহককে বাংলায় এসএমএস এর মাধ্যেমে তা জানিয়ে দেওয়া হবে। গ্রাহকরা এর মাধ্যমে ই-কর্মাসের সাথেও সংযুক্ত হতে পারবেন ।
এনআরবি গ্লোবাল ব্যাংক হবে আগামী দিনের পূনার্ঙ্গ ডিজিটাল ব্যাংকিং সিস্টেমের পথপর্দশক। চুক্তিবদ্ধ ৩টি প্রতিষ্ঠান দুরবর্তী গ্রামে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যেমে মোবাইল ব্যাংকিং (এনক্যাশ) সেবা পৌছে দেবার জন্য সুদুর প্রসারী পরিকল্পনাও গ্রহন করেছে। দেশের প্রতিটি গ্রামে একটি মোবাইল ব্যাংকিং (এনক্যাশ) এর সেবা কেন্দ্র থাকবে, গ্রামের সুবিধা বঞ্চিত মানুষ এসব কেন্দ্র থেকে সব ধরনের আর্থিক ও ব্যাংকিং সেবা গ্রহন করতে পারবেন। তারা বিদ্যুৎসহ সব ধরনের ইউটিলিটি বিল, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বেতন ও ফি ইত্যাদি প্রদান করতে পারবেন।




