মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়ে২৯ নভেম্বর - ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময়

২৯ নভেম্বর – ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময়

আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেস্বর পর্যন্ত তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর মোট ৫৫টা রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, তারা এবং নতুন চারটি দলের সঙ্গে মতবিনিময় হবে।

নির্বাচন কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথমধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি ও পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে ও পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে। এরপর অন্যান্য স্থানীয় নির্বাচনও সম্পন্ন করবে সংস্থাটি।

আরও পড়ুন

সর্বশেষ