ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে রাজধানীর গুলশানের বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এসআরবি-১-এর একটি দল বারিধারার রোড-৯, বাসা নম্বর ১৩ থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে। পরে তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।




