রাজধানী ঢাকার কল্যাণপুরে বাস ও লেগুনার সংঘর্ষে অন্তত চার জন নিহত হয়েছেন। আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টা ৩৮ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনায় ওই চার জন নিহত হন। পরে ঘটনাস্থলে ছুটে যায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত চার জনের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এ ঘটনা কেউ আহত নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের পরিদর্শক তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এখনো কাজ করছে।




