মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে নয় সরকার, আইজিপির বক্তব্য নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী :...

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে নয় সরকার, আইজিপির বক্তব্য নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী : ডা. জাহেদ

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করে না সরকার। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)–এর সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আইজিপি ইতোমধ্যে তাঁর বক্তব্য থেকে সরে এসেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক। মরদেহ নিয়ে এমন আচরণ কেউ পছন্দ করেননি।

রংপুরে ধর্মীয় অবমাননার অভিযোগে এক যুবকের বাড়িতে ভাঙচুরের ঘটনা নিয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। সোমবারের ওই ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, দেশে উগ্রপন্থীদের আস্ফালন রয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এ ধরনের অপরাধে জড়িত হবে, বর্তমান সরকারের আমলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভার্চুয়াল সম্মেলনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ভারত থেকে শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে বাংলাদেশ পছন্দ করছে না। এ বিষয়ে সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

এ ছাড়া সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ডা. জাহেদ উর রহমান বলেন, জুলাই সনদের যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, সেগুলো নিয়েও কাজ করবে সরকার।

আরও পড়ুন

সর্বশেষ