শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল শিগগিরই

বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল শিগগিরই

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল শিগগিরই হতে যাচ্ছে। এরইমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু করে দিয়েছে দলটি। উপজেলা নির্বাচনের পরপরই এ কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে, যার মূল লক্ষ্য হবে দলকে সংগঠিত করা ও নির্বাচন-পরবর্তী প্রেক্ষাপটে আন্দোলন আরো জোরদার করা।

দলটির নেতারা বলছেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ত্যাগী নেতারাসহ নেতৃত্বে আসবে অপেক্ষাকৃত তরুণরা। পরিবর্তন আসতে পারে গুরুত্বপূর্ণ অনেক পদেও।

গত ৪ জানুয়ারির সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই বলেছিলেন, শিগগিরই দল গুছিয়ে নেমে পড়বেন আন্দোলনে। এবং দলটির ভারপ্রাপ্ত মহাসচিবও জানিয়েছিলেন, দল গোছানোর সকল প্রস্তুতি এগিয়ে চলেছে।

এর আগে ২০০৯ সালের ৮ ডিসেম্বর সর্বশেষ জাতীয় কাউন্সিল করেছিলো বিএনপি। এরপর গত বছর মার্চে ৬ষ্ঠ কাউন্সিল করার সার্বিক প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়।

নির্বাচন পরবর্তী সময়ে এখন দলটি নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে কাউন্সিল করার কথা ভাবছে.শুরু হয়ে গেছে প্রস্তুতিও। তবে উপজেলা নির্বাচনের পরই জোরেসোরে মাঠে নামবে তারা। দলটির নেতারা বলছেন, চেয়ারপারসন নিজেই কাউন্সিল করার বিষয়ে অবগত এবং প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

কাউন্সিলের সময় গুরুত্বপূর্ণ পদ পওয়ার ক্ষেত্রে নির্বাচন-পূর্ব আন্দোলনের সময়ে ত্যাগী নেতারা অগ্রাধিকার পাবেন বলে মনে করছেন নেতারা। তারা বলেন, গুরুত্বপূর্ণ অনেক পদে পরিবর্তনও আসতে পারে। কেউ যেমন পাবেন নিজের কর্মকাণ্ডের পুরষ্কার আবার নিষ্ক্রিয়তার মাশুল গুণতে হবে কাউকে কাউকে।

আরও পড়ুন

সর্বশেষ