বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদখেলার সময়চট্টগ্রাম আবাহনী রুখে দিলো ঢাকা আবাহনীকে

চট্টগ্রাম আবাহনী রুখে দিলো ঢাকা আবাহনীকে

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

প্রিমিয়ার লিগ ফুটবল প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। পয়েন্ট টেবিলের তলানির দলের বিরুদ্ধে শীর্ষ দলের লড়াই ছিলো শনিবার। সেজন্য ঢাকা ও চট্টগ্রাম আবাহনীর খেলাটা একপেশে কিংবা পানসে হওয়ার কথা ছিল। কিন্তু ময়দানি লড়াইয়ে উত্তেজনা নিয়ে আসলো চট্টগ্রাম আবাহনী। ঢাকা আবাহনীকে ১-১ গোলে রুখে দিয়েছে চট্টগ্রাম আবাহনী।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম রাউন্ডের খেলায় সমর্থকদের হতাশ করেছে আকাশী নীল শিবির। প্রথমে এগিয়ে গিয়েও দুর্বল চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে নিস্প্রভ ফুটবল খেলা ঢাকা আবাহনী।

এই ড্রয়ের পরও আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আবাহনী। তবে তিন ম্যাচ কম খেলা শেখ জামাল তাদের ছুঁয়ে ফেলতে পারে। ভারতে ভ্রমণ করায় তিনটি ম্যাচ কম খেলেছে হলুদ জার্সিধারীরা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার ১০ মিনিটেই এগিয়ে যায় ঢাকা আবাহনী। আকাশী জার্সিধারী দলটি তাদের ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড একলে প্যাট্রিকের গোলে লিড পায়। তবে ম্যাচ শেষ হওয়ার নয় মিনিট আগে গোল হজম করে ড্রয়ের হতাশায় মাঠ ছাড়তে হয় আলী আকবর পোরমুসলেমির শিষ্যদের। সোহেল চট্টগ্রাম আবাহনীর পক্ষে সমতাসূচক গোলটি করেন।

আরও পড়ুন

সর্বশেষ