বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়সংবিধানসম্মতভাবেই সরকার গঠন করা হয়েছে: খাদ্যমন্ত্রী

সংবিধানসম্মতভাবেই সরকার গঠন করা হয়েছে: খাদ্যমন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সংবিধানসম্মতভাবেই বর্তমান সরকার গঠন করা হয়েছে এবং এ সরকার ৫ বছরের জন্যই ক্ষমতায় থাকার অধিকার রাখে। রোববার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ সরকার ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছে এ সংসদ। সংবিধান সমুন্নতভাবে ৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার অধিকার রাখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেত্রীত্বাধীন বর্তমান সরকার। যারা আন্দোলনের হুমকি দিচ্ছেন, তাদের আন্দোলন করার সাংগঠনিক ক্ষমতা বিএনপির নাই।

বিএনপির আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি নেই—এ কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির আন্দোলন করে ক্ষমতায় আসার স্বপ্ন পূরণ হবে না।

আরও পড়ুন

সর্বশেষ