কক্সবাজারে প্রায় দুই হাজার আইফোন ও ৭৫টি ল্যাপটপসহ গ্রেপ্তার হওয়া ৬ বিদেশী নাগরিককে আদালতে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে অনলাইনে প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ সাইবার আইনে মামলা ছিল। সেই মামলার অধিকতর তদন্তের স্বার্থে রিমান্ড চাইবে সিআইডি।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তাদের কক্সবাজার আদালতে আনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে সিনিয়র বিচারিক হাকিম এস এম গিয়াস উদ্দিনের আদালতে তোলা হবে তাদের। সেখানে মামলার তদন্তকারী সংস্থা সিআইডির পক্ষ থেকে রিমান্ড চাওয়া হতে পারে।
গেল ৯ সেপ্টেম্বর কক্সবাজারের হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সাইবার অপরাধে তাদের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করা হয়।৷পরবর্তীতে সেই মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।




