মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েগাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখাল পুলিশ

গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখাল পুলিশ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে আটক করা হয়েছে।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে আটক করা হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ সদস্য ভবনের ৫ নম্বর ভবনের দোতলায় ২০৩ নম্বর ফ্ল্যাটে রোববার (২০ সেপ্টেম্বর) বিকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ। ঘটনাস্থলে আসে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। সংগ্রহ করা হয় বিভিন্ন আলামত। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় সোহরাওয়ার্দী হাসপাতালে।

জানা গেছে, এমপি নজরুল ইসলাম প্রথম স্ত্রীসহ দ্বিতীয় স্ত্রী মরিয়মকে নিয়ে বসবাস করতেন এই ফ্ল্যাটেই। দুপুরে সবাই একসঙ্গে খাবার খান। তবে এরপরই পাল্টে যায় প্রেক্ষাপট। পুলিশ বলছে, এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা সেটি তদন্তের পর জানা যাবে।

ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, এই জায়গায় এসে দেখতে পাই ২০৩ নম্বর কক্ষটি সাতক্ষীরা-৪ আসনের এমপির। উনার তিনি দ্বিতীয় স্ত্রী। সিআইডির ক্রাইম সিন টিম সেখানে প্রোপারলি কাজ করেছে। কাজ করার পরে তারা যখন আমাদের দায়িত্ব দিয়েছে, আমরা তখন সুরহতাল করেছি।

এ ঘটনার পর রাতেই নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। রাতে শেরেবাংলা নগর থানায় রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

তিনি আরও বলেন, আমরা এখন এমপি ও তার প্রথম স্ত্রীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। সুরহতাল পরবর্তী পোস্টমর্টেমের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে লাশ পাঠানো হয়েছে।

গত ২০ জুলাই মাসে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও মরিয়ম খাতুন নামের এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তে ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে বিতর্কের মধ্যে পড়েন নজরুল ইসলাম। তিনি দাবি করেন, মরিয়ম তার দ্বিতীয় স্ত্রী। এ ঘটনা ফাঁস হওয়ায় ইস্যুতে সেসময় তার গাড়ি চালককে হুমকি দিলে মামলা করেন চালক। ঘটনার পর পর ২২ জুলাই নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আরও পড়ুন

সর্বশেষ