সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রচ্ছদজাতীয়সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের  দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শেরে-বাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্লাট থেকে মরদেহ উদ্ধার করা হয়। যে কক্ষে মরিয়ামের লাশ পাওয়া গেছে, তার পাশের কক্ষে অবস্থান করছিলেন এমপি নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগম।  বিষয়টি নিশ্চিত করেছে শেরে-বাংলা নগর থানা পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে এ খবর ছড়িয়ে পড়ে। লাশ এখনও ঝুলন্ত অবস্থায় আছে। সিআইডির ফরেনসিক টিম যাচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

রাজধানীর পল্লবী থানার হত্যাচেষ্টা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ঢাকার আদালতে জামিননামা দাখিল করেছেন। আজ রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে তিনি উপস্থিত থেকে এ জামিননামা জমা দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত করা হয়। তদন্তে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

আরও পড়ুন

সর্বশেষ