বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়চাকরিতে প্রবেশের সময়সীমা বাড়াতে মানববন্ধন

চাকরিতে প্রবেশের সময়সীমা বাড়াতে মানববন্ধন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা ৩৫ করার দাবিতে সারাদেশে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ‘সাধারণ ছাত্র পরিষদ।’ মানববন্ধন থেকে চাকরিতে প্রবেশের সময়সীমা বাড়ানোর দাবি জানানো হয়। শনিবার সকালে দেশব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকাটাইমসের প্রতিনিধিদের পাঠানো সংবাদের ওপর ভিত্তি করে মানববন্ধন কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরা হল।

যশোর: সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে যশোরে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, সরকার চাকরি থেকে অবসরের বয়সসীমা বৃদ্ধি করায় চাকরির সুযোগ ও ক্ষেত্র কমেছে। তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষার্থীর স্নাতকোত্তর সম্পন্ন করতে ২৮ থেকে ২৯ বছর হয়ে যায়। তাই তারা চাকরিতে প্রবেশের সময়সীমা ৩৫ করার দাবি জানান। মানবন্ধনে বক্তব্য দেন, দেবাশীষ চ্যাটার্জি, আখতার হোসেন ও আসাদুজ্জামান প্রমুখ।
মুন্সীগঞ্জ: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’। শনিবার সকালে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয় সাধারণ ছাত্র পরিষদের নেতাকর্মীরা।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। পরে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রসাশকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা সম্মেলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ঢালী ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
মৌলভীবাজার: সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা ৩৫ করার দাবিতে মৌলভীবাজারেও মানববন্ধন করেছে ‘সাধারণ ছাত্র পরিষদ’। সকাল ১১টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ নেপুর আলী, সাধারণ সম্পাদক সোহেল জাম্মান ও সহসভাপতি আতাউর রহমান প্রমুখ।
গোপালগঞ্জ: চাকরিতে প্রবেশের সময়সীমা ৩৫ করার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র পরিষদ। শনিবার সকাল ১১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। আধা ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের সভাপতি বিজন রায় ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ খান। বক্তারা সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা ৩৫ করার দাবি জানান।
আরও পড়ুন

সর্বশেষ