সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসাঁইদাইর গাউছিয়া তৈয়বিয়া দিলোয়ারা বেগম সুন্নিয়া মাদ্রাসায় কামিল পাঠদানের অনুমতি

সাঁইদাইর গাউছিয়া তৈয়বিয়া দিলোয়ারা বেগম সুন্নিয়া মাদ্রাসায় কামিল পাঠদানের অনুমতি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রামের পটিয়া উপজেলার সাঁইদাইর গাউছিয়া তৈয়বিয়া দিলোয়ারা বেগম সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কামিল (এম.এ) পাঠদানের অনুমতি লাভ করে। ১১ সেপ্টেম্বর কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত উক্ত মাদ্রাসার কামিল (এম.এ) শ্রেণি কার্যক্রম উদ্বোধন করেন আওলাদে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পীরে বাঙাল, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.)।

এ সময় উপস্থিত ছিলেন হযরত সৈয়দ মোহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ.), হযরত সৈয়দ মোহাম্মদ আকিব আহমদ শাহ (মা.জি.আ.), চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব আহমদুল হক আহমদ, আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম মনজু, আঞ্জুমান ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আনোয়ার হোসেন, মাদ্রাসা কমিটির সদস্য মোহাম্মদ ফোরকান, ইদ্রিস চৌধুরী অপু, সাইফুল ইসলাম, মাদ্রাসার অধ্যক্ষসহ আরো অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

সর্বশেষ