বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়সরকার অস্ত্রের জোরে টিকে রয়েছে: ফখরুল

সরকার অস্ত্রের জোরে টিকে রয়েছে: ফখরুল

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে আত্মরক্ষার কথা বলে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছেন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকারকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যায়িত করে। জনগণের সমর্থন নিয়ে নয়, তারা অস্ত্রের জোরে টিকে রয়েছে।

উল্লেখ্য, ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্রের মৃত্যু ঘটেছে– কথা উল্লেখ করে বিএনপির এ নেতা মন্তব্য করেন সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার মিশনে নেমেছে। দেশে গণতন্ত্র ও অস্তিত্বের সঙ্কট চলছে– অতি শিগগিরই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি জানান তিনি।

এদিকে, অপর এক সমাবেশে দলের নেতাকর্মীদের গুম ও খুনের অভিযোগ তুলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তীব্র আন্দোলনের মধ্য দিয়েই স্বৈরাচার সরকারের পতন ঘটানো হবে।

আরও পড়ুন

সর্বশেষ