ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)’র বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্ত ১২ জন আহত হয়েছে।বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে,বুধবার হলের আবাসিক শিক্ষক সীমা ইসলামকে বিরাজমান একটি ঘটনাকে কেন্দ্র করে বহিস্কার করা হয়।
বৃহস্পতিবার এই বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমানের পদত্যাগের দাবিতে ছাত্রলীগের ওই হল শাখার সভাপতি খাদিজাতুল কোবরার সমর্থকেরা সকাল থেকে স্লোগান দিতে থাকে।ওই স্লোগান শুনে সাধারণ সম্পাদক মারুফা নাবিলার সমর্থকেরা প্রাধ্যক্ষের পক্ষে পাল্টা স্লোগান দেয়।এসময় দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়।এসময় ওই হলের প্রাধ্যক্ষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সহিদ আক্তার হোসাইন (প্রশাসন), ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী এবং ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফ ঘটনাস্থলে যান।পরে তাঁরা পরিস্থিতি শান্ত করেন।




