চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়া এবং নির্বাচনে করে জয় লাভ করা এক নয়। উপজেলা নির্বাচনে দলের একক প্রার্থী নির্ধারণ করে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। রোববার সকাল ১১টায় কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় আওয়ামী লীগের নেতা-কর্মীর উদ্দেশে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়া এবং নির্বাচনে করে জয় লাভ করা এক নয়। উপজেলা নির্বাচনে দলের একক প্রার্থী নির্ধারণ করে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন বলে আখ্যায়িত করে বিএনপি সেই নির্বাচন কমিশনের অধীনে উপজেলা নির্বাচনে যাচ্ছে। এতে বিএনপির আন্দোলনে কৌশল ভুল ছিল বলে মন্তব্য করেন তিনি।




