শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েআমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোর পিটিআই অডিটরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে যশোর শিক্ষাবোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ফেসবুকে দেখতে পাই আমাকে নিয়ে অনেক ট্রল করা হয়। আমার খারাপ লাগে না। আমি জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে চাই। সংসদে বিরোধীদলের সংসদ সদস্যরা প্রতিদিন একটা করে নোটিশ দিক আমি এটাই চাই।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে শিক্ষকদের গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, অনেকই মনে করেন আমি সারা দেশ ঘুরে বেড়াই নকল প্রতিরোধ করতে, আসলে বিষয়টি সেরকম নয়।

ড. মিলন বলেন, ইন্টেরিম সরকার ২১ এপ্রিল এসএসসি পরীক্ষার সময় নির্ধারণ করেছে। আমি শিক্ষা নিয়ে গবেষণা করেছি। আমার গবেষণায় বিষয় আত্মসামাজিক উন্নয়ন কারিগরি শিক্ষা। এই বিষয়টিও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত বরেছেন। তাই নতুন বাংলাদেশ গড়তে হলে শিক্ষকদের গুরুত্ব দিতে হবে।

শিক্ষামন্ত্রী ছাড়াও সভায় বক্তব্য রাখেন, কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন, মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নুরুল হক।

সভায় বক্তারা পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং প্রশ্নফাঁস রোধে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি স্বচ্ছ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়। এবছর যশোর বোর্ডে ২৯৯ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ