সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নিরবচ্ছিন্ন অবদান রেখে চলেছে এস. আলম গ্রুপ

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নিরবচ্ছিন্ন অবদান রেখে চলেছে এস. আলম গ্রুপ

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নিরবচ্ছিন্ন অবদান রেখে চলেছে শিল্পগোষ্ঠী এস. আলম গ্রুপ। ভোজ্য ও বাণিজ্যিক পণ্য থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন এবং বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে গ্রুপটি দেশের শিল্প ও কৃষি পণ্যের বহুমুখী উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের চাহিদা পূরণ এবং পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে বড় আকারের আমদানির মাধ্যমে সরবরাহ ব্যবস্থা সচল রাখছে এই শিল্পগোষ্ঠী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরে এস আলম গ্রুপ। গ্রুপটি একটি অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সম্বলিত নিউজ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এস আলম গ্রুপ প্রতি বছর প্রায় ৫ থেকে ৭ লাখ মেট্রিক টন ভোজ্যতেল, ৭ থেকে ৯ লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি এবং ৫ থেকে ৬ লাখ মেট্রিক টন গমসহ বিভিন্ন অত্যাবশ্যকীয় পণ্য আমদানি ও সরবরাহ করে। এই বিপুল পরিমাণ সরবরাহের মাধ্যমে দেশের বাজারে এসব পণ্যের মোট চাহিদার প্রায় ২৫ শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত পূরণ করা সম্ভব হয়। এর ফলে বাজারে যেমন পণ্যের সহজ প্রাপ্যতা নিশ্চিত হচ্ছে, তেমনি মূল্যের স্থিতিশীলতা বজায় রাখতেও এটি বড় ভূমিকা পালন করছে।

ভোজ্য সামগ্রীর পাশাপাশি অবকাঠামো খাতে সিআর কয়েল, ঢেউ টিন ও সিমেন্ট উৎপাদনের মাধ্যমে নির্মাণ শিল্পে অবদান রাখছে গ্রুপটি।

এছাড়া বিদ্যুৎ ঘাটতি মেটাতে আইপিপি ও ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতিশীলতা আনছে। বড় আকারের এই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ব্যাংক ঋণ গ্রহণকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বৈধ প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছে শিল্পগোষ্ঠীটি। সময়মতো সেই ঋণ পরিশোধ করার অঙ্গীকার এবং এই নিয়মিত অভ্যাস বজায় রাখার মাধ্যমে এস. আলম গ্রুপ তাদের ব্যবসায়িক স্বচ্ছতা ও প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে বদ্ধপরিকর।

সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি একটি বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

সর্বশেষ