শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ঝটিকা সফরে প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ঝটিকা সফরে প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীর মধ্যে নৈতিকতা থাকা প্রয়োজন। সোমবার (০৬ এপ্রিল) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি যাচাইয়ে ঝটিকা সফরে গিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় অত্যন্ত খেদের সাথে তিনি উল্লেখ করেন, সকাল ৯টার মধ্যে অফিসে থাকার কথা থাকলেও ৯টা দশ মিনিট পর্যন্ত ৩০ থেকে ৩২ শতাংশ কর্মকর্তা কর্মচারী অফিসে এসেই পৌঁছেননি।

পুরো বিষয়টি পর্যালোচনা করে একটি প্রতিবেদন খুব শিগগিরই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে জমা দেয়া হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, মন্ত্রী পুরো প্রতিবেদন দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।

আরও পড়ুন

সর্বশেষ