শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রীপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ন কবির জানান, ভারত থেকে পাইপ লাইনে ডিজেল আনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য। দুই দেশের মধ্যে পজেটিভ সম্পর্ক থাকলে অনেক কিছুর সমাধান সম্ভব বলে মনে করেন হুমায়ুন কবির। তিনি আরো বলেন, শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক ছিল তা আর হবে না। শেখ হাসিনার পার্ট বাংলাদেশে শেষ।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর নিয়ে তিনি বলেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে। দেশের স্বার্থে সীমান্ত হত্যাসহ সব বিষয় নিয়েই আলোচনা হবে বৈঠকে, জানান হুমায়ুন কবির।

আরও পড়ুন

সর্বশেষ