মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েরাজধানীর ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান শুরু করেছে ডিএমপি

রাজধানীর ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান শুরু করেছে ডিএমপি

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কজুড়ে অভিযান শুরু হয়। মগবাজার মোড় থেকে বাংলামোটর পর্যন্ত চালানো এ অভিযানে নেতৃত্ব দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ।

অভিযানের শুরুতে তিনি জানান, জনদুর্ভোগ কমানো এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান, রেস্টুরেন্ট ও বিভিন্ন ওয়ার্কশপের বর্ধিতাংশ উচ্ছেদ করা হচ্ছে।

দেখা গেছে, মগবাজার থেকে বাংলামোটর পর্যন্ত ফুটপাত দখল করে থাকা দোকানের অংশ, রাস্তায় রাখা মোটরসাইকেল এবং সড়কের ওপর বসানো অবৈধ দোকান সরিয়ে দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ডিএমপির ট্রাফিক বিভাগের আটটি জোন একযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করছে। বিভাগ গুলো হলো- রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান। অভিযানের আওতায় রয়েছে সড়কের পাশে গড়ে ওঠা খাবারের রেস্টুরেন্ট, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।

ডিএমপি বলছে, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ