ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
প্রধান নির্বাচন কশিমনার কাজী রকিবউদ্দিন আহমেদ দ্বিতীয় দফায় ১১৭ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। বৃহস্পতিবার বিকালে কমিশন কার্যালয়ে তিনি এ তফসিল ঘোষণা করেন।
তিনি বলেন, আগামী ২৭শে ফেব্রুয়ারি এসব উপজেলায় ভোটগ্রহণ করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ি মনোনয়নপত্র জমা ২রা ফেব্রুয়ারি, বাছাই ৪ঠা ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ সময় ১১ই ফেব্রুয়ারি। এর আগে প্রথম দফায় ১০২টি উপজেলার তফসিল ঘোষণা করা হয়।




