মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার (৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে মঙ্গলবার (০৪ মার্চ) রাতে তিনি ঢাকায় পৌঁছান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কূটনৈতিক সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যেই তার এ সফর। সফরকালে তিনি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো–প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

খসড়া সূচি অনুযায়ী আজ তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ–এর (অ্যামচেম) আয়োজনে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরের শেষ দিনে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গেও বৈঠক করবেন পল কাপুর। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে এবং দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সূচি রয়েছে। এ ছাড়া তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ অক্টোবর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন পল কাপুর। তাঁর এই সফরকে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

সর্বশেষ