মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়নাটোরে ৩ ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৩

নাটোরে ৩ ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৩

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া হাতিকুমড়োল মহাসড়কের আগরান বাজারে তিনটি ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। নিহতরা হলেন, সেলিম হোসেন (৩২) ও নজরুল ইসলাম (২৪)। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
সকালে ঢাকা থেকে নাটোরগামী একটি পাথর ও একটি সিমেন্ট বোঝাই ট্রাক আগরান বাজারে পৌঁছালে সেখানে আগে থেকে দুর্ঘটনাকবলিত আরেকটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিমেন্ট বোঝাই ট্রাকের (ঢাকা মোট্রো-ট ১৬-২৫৫২) চালক সেলিম ও হেলপার নজরুল নিহত হন। আহত হন আরো তিনজন।
খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

আরও পড়ুন

সর্বশেষ