মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরীর পদত্যাগ

সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরীর পদত্যাগ

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী পদত্যাগ করেছেন। সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারকের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানান, ব্যক্তিগত কারণ উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

সাবেক অর্থসচিব ও কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরীকে ২০২৪ সালের ২৮ আগস্ট তিন বছরের জন্য সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

এর আগে ওই বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তখনকার চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর পদত্যাগের দাবিতে আন্দোলন করেন ব্যাংকটির কর্মকর্তা–কর্মচারীরা। ১৯ আগস্ট পদত্যাগে বাধ্য হন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী।

আরও পড়ুন

সর্বশেষ