ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাজধানীর উত্তরা থেকে ডলার তৈরির কাগজ ও রাসায়নিক পদার্থসহ আফ্রিকান তিন নাগরিককে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এর মধ্যে দুজন নারী। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত রোববার রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে পাকিস্তানের তিন নাগরিককে গ্রেপ্তার করে ডিবি। তাঁদের কাছ থেকে বোমা তৈরির নির্দেশিকা ও সমরাস্ত্রের তথ্যসমৃদ্ধ একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।




