বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি সমাবেশের অনুমতি দেয়। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বলেন, বিএনপিকে কিছু শর্ত সাপেক্ষে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি নির্বাচনের পর এটাই হবে বিএনপির প্রথম গণসমাবেশ। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ কর্মসূচিকে সফল করতে নেতাদের নির্দেশ দেয়া হয়েছে। হাইকমান্ডের নির্দেশে এ উপলক্ষে ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোয় চলছে সব ধরণের প্রস্তুতি। সমাবেশে নেতাকর্মীদের আন্দোলন অব্যাহত রাখার নির্দেশনা দেবেন বিএনপি চেয়ারপারসন। একই সঙ্গে শিগগিরই দেশের বিভিন্ন শহরে সভা-সমাবেশে নিজের যোগ দেয়ার ঘোষণাও দিতে পারেন খালেদা জিয়া। ৫ জানুয়ারির নির্বাচনের পর গত বুধবার খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে এ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিলেন। গণসমাবেশ উপলক্ষে রাজধানীজুড়ে ব্যাপক শোডাউনের পরিকল্পনা নিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সমাবেশে বক্তব্য রাখবেন।

আরও পড়ুন

সর্বশেষ