বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়বাংলাদেশের সঙ্গে কার্যক্রম অব্যাহত থাকবে : ইইউ

বাংলাদেশের সঙ্গে কার্যক্রম অব্যাহত থাকবে : ইইউ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বাংলাদেশের সঙ্গে কার্যক্রম অব্যাহত থাকবে। তবে তাদের পক্ষ থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি সংলাপের আহ্বানও চালিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি উইলিয়াম হানা। রোববার নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এছাড়াও বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা প্রত্যাহারের কোনো চিন্তা-ভাবনা নেই বলে জানিয়েছেন।

তিনি বলেন, আগের মতোই উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে। এই মুহূর্তে আমরা কোনো পরিবর্তনের কথা ভাবছি না। বাণিজ্য, জিএসপি ও উন্নয়ন সহযোগিতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুন

সর্বশেষ