বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়আসামি ধরতে গিয়ে জামায়াতের সঙ্গে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২৫

আসামি ধরতে গিয়ে জামায়াতের সঙ্গে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২৫

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আসামি ধরাকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের খানাবাড়ি এলাকায় জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ২৫ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক জামায়াত-শিবিরকর্মী আহত হয়েছেন। এছাড়া ২২ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন। শনিবার দিনগত ‍রাত ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে তিন জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, আসামি ধরতে রাতে পুলিশ অভিযানে গেলে জামায়াত-শিবির কর্মীরা পুলিশকে ঘিরে ফেলে। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা এসে এলাকায় অভিযান চালায়। এ সময় দু’পক্ষের মধ্যে সংর্ঘষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।পরে তা ব্যাপক আকার ধারণ করে।সংঘর্ষে ২৫ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক জামায়াত-শিবির কর্মী আহত হন।এছাড়া জামায়াত-শিবিরের হামলায় ২২জন পুলিশ সদস্য আহত হয়েছেন।সংঘর্ষের সময় শিবিরকর্মীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আরও পড়ুন

সর্বশেষ