বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রীকে সরকার গঠনের আহবান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীকে সরকার গঠনের আহবান রাষ্ট্রপতির

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী সাক্ষাত করতে গেলে রাষ্ট্রপতি এ আহবান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব এহসানুল করিম বঙ্গভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা ৬.১৮-এ বঙ্গভবনে প্রবেশ করেন এবং সাড়ে ৭টায় বের হয়ে আসেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং ক্যাবিনেট সচিব মোশাররফ হোসেন ভুঁইয়াও এ সময় তার সাথে ছিলেন।এর আগে আজ সকালে দশম সংসদের ২৮৩ জন সদস্য শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের এক ঘণ্টা পর ক্যাবিনেট সচিব মোশাররফ বলেন, নতুন মন্ত্রিসভা রোববার শপথ গ্রহণ করবে।

আরও পড়ুন

সর্বশেষ