ইসলামী ব্যাংকসহ তাদের সমমনা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের ভোটে দায়িত্ব পালন নিয়ে বিএনপির আপত্তিকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলার পরওয়ার।
তিনি দাবি করেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামী ব্যাংকসহ সমমনা প্রতিষ্ঠানের কোন সম্পর্ক নেই। গণপ্রতিনিধিত্ব আদেশ- জোটে ভোট করলে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে এমন বিধান বহাল রাখার দাবি জানিয়ে এ ব্যাপারে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে দলটি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ কমিশনারের সঙ্গে বৈঠকে বসে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বাধীন দল। ১৮ দফা দাবি জানিয়ে দুই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করে দলটি। পরে দলটির সেক্রেটারি জেনারেল সংবাদ সম্মেলন করে ইসিতে দেয়া তাদের দাবি দাওয়া তুলে ধরেন গণমাধ্যমের কাছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে নভেম্বরের মধ্যে গণভোট করার আহ্বান জানায় কমিশনকে। সুষ্ঠু ভোট করতে দলের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে সব দলের জন্য লেভেল প্লেয়িং সমান সুযোগ নিশ্চিতের দাবি জানান তিনি।
সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান গোলাম পরওয়ার। গণপ্রতিনিধিত্ব আদেশ- জোটে ভোট করলে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে এমন বিধান বহাল রাখার দাবি জানিয়ে তিনি বলেন, এই আইন সংশোধনের দাবি উঠায় লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুণ্ণ হয়েছে।




