শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়৯ সচিবকে অবসরে পাঠালো সরকার

৯ সচিবকে অবসরে পাঠালো সরকার

সরকারি চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় ৯ জন সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে দুজন সিনিয়র সচিব ও সাত জন সচিব।

সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন-সিনিয়র সচিব মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান এবং সচিব মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এ মতিউর রহমান ও শফিউল আজিম।

৫ আগষ্টের পূর্বে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হিসাবে দায়িত্ব পালন করলেও  অন্তর্ভুক্ত কালীন সরকার দায়িত্বে আসার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ছিলেন। বিভিন্ন সময়ে তারা ওএসডি হন।

পৃথক আদেশে বলা হয়, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাদেরকে চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা প্রদত্ত ক্ষমতাবলে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন

সর্বশেষ