বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার

খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন ব্রিটেনের হাইকমিশনার। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিরোধীদলীয় নেতার নিরাপত্তা জোরদারকে কারণ দেখিয়ে গত ২৬ ডিসেম্বর পুলিশ-র‌্যাবসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নেয়। এরপর ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্র্যাসি’ বা ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচিতে যোগদানে তাকে বাধা দিলে বিএনপি অভিযোগ করে, তাদের দলীয় প্রধানকে অবরুদ্ধ করা হয়েছে। যা পরে খালেদা জিয়া নিজেই এক বিবৃতিতে বলেন, তাঁকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছ।

আরও পড়ুন

সর্বশেষ