বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......১৬ জানুয়ারি স্থগিত ৮ আসনে ভোটগ্রহণ

১৬ জানুয়ারি স্থগিত ৮ আসনে ভোটগ্রহণ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া ৮টি আসনের প্রায় সাড়ে তিনশ কেন্দ্রে আগামী ১৬ জানুয়ারি ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার বিকেলে কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহনেওয়াজ বলেন, ২৪ জানুয়ারির আগে আমরা আমাদের সব ধরনের নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে চাই। সে জন্যই ১৬ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। আটটি আসনগুলো হলো, দিনাজপুর-৪, কুরিগ্রাম-৪, গাইবান্ধা-১, ৩ ও ৪, বগুড়া-৭, যশোর-৫ এবং লক্ষ্মীপুর-১।

আরও পড়ুন

সর্বশেষ